আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
১৯৯৯ খ্বীষ্টাব্দের শুরুতে এলাকার শিক্ষিত ও গণ্য-মাণ্য ব্যক্তিবর্গ দামনাশ বাজারের দামনাশ উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে ছোট বৈঠকের মাধ্যমে তাদের চিন্তা চেতনায় এখানে অর্থাৎ দামনাশ বাজারে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার সংকল্প করেন। সেখানেই সিদ্ধান্ত হয় পার্শ্ববর্তি ৭/৮ কি: মি: এর মধ্যে যেহেতু কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই সেহেতু দামনাশ বাজারের পার্শ্বে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এলাকার গরিব ছেলে-মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এছাড়া অত্র দামনাশ বাজারে প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠান এবং ৪/৫ কি: মি: এর মধ্যে আরো ৬/৭ টি (মান্দা-বাগমারার সিমানায়) উচ্চ বিদ্যালয় রয়েছে। এসকল প্রতিষ্ঠান হতে এস.এস.সি/সমান পরীক্ষায় প্রায় তিনশতাধিক ছাত্র/ছাত্রী পাশ করে অথচ ৫০% ছেলে/মেয়ে মহাবিদ্যালয় না থাকায় ঝরে পড়ে এ বিষয় গুলো বিবেচনা করে ঐ বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীতে আশপাশের ১০/১২ গ্রামের যেমন, দামনাশ, পারদামনাশ, দেওপাড়া, বিলমাললী, বোয়ালিয়া গোবিন্দপাড়া, মান্দার গোপালপুর, চকগেৌরী, রাজনগর, চকমানিক, হুলিবাড়ী, পারইটুঙ্গীর গন্যমান্য ও শিক্ষিত মানুষদের নিয়ে একটি সাধারণ সভার আহবান করা হবে এবং সেখানে সকলের মতামতের ভিত্তিতে ও সহযোগীতায় মহাবিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম আরম্ভ করা যাবে, সে দিন এই সিদ্ধান্ত নিয়ে বৈঠক সমাপ্তি করেন। View More




